নারায়ণগঞ্জ জেলায় স্বাধ্যায় অনুষ্ঠিত (২০.০৩.২৬)




বাংলাদেশ অগ্নিবীর, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২০শে মার্চ ২০২৬ইং, শুক্রবার দেওভোগ রামসীতা মন্দির প্রাঙ্গনে একটি স্বাধ্যায় সভার আয়োজন করা হয়। সৃষ্টিতত্ত্ব বিষয়ে বেদীয় দর্শনের গভীর তাৎপর্য, বিজ্ঞানসম্মত বিশ্লেষণ এবং সনাতন ধর্মের উদার ও যুক্তিনির্ভর দর্শন সম্পর্কে সম্যক ধারণা প্রদানই ছিল এই স্বাধ্যায় সভার মূল উদ্দেশ্য। সভায় আলোচক ছিলেন শ্রী আদিত্য কুমার নীল


আলোচনার বিষয়সমূহ:

  • পবিত্র বেদ ও বিজ্ঞানের আলোকে সৃষ্টিতত্ত্ব আলোচনা।

  • আস্তিক-নাস্তিক, সেশ্বরবাদী-নিরীশ্ববাদী ও সনাতন ধর্মের সাথে সম্পৃক্ততা, সনাতন ধর্মের মাহাত্ম্য উদারতার প্রেক্ষাপটে বিস্তারিত আলোচনা।

আলোচনার বিভিন্ন পর্যায়ে উপস্থিত সদস্যরা সক্রিয়ভাবে মতবিনিময়ে অংশগ্রহণ করেন এবং আলোচ্য বিষয়সমূহ নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে নিজেদের জিজ্ঞাসার সমাধান করেন। শাস্ত্রীয় ব্যাখ্যা, যুক্তি ও বাস্তবতার সমন্বয়ে পরিচালিত এই স্বাধ্যায় সভা উপস্থিত সকলের জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করে এবং সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।


বিনয়াবনত,

বাংলাদেশ অগ্নিবীর

নারায়ণগঞ্জ জেলা শাখা
( ঢাকা বিভাগীয় শাখা )                                                                                                          তারিখ: ২০শে মার্চ ২০২৬ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.