বাংলাদেশ অগ্নিবীর, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৩ই মার্চ ২০২৬ইং, শুক্রবার দেওভোগ রামসীতা মন্দির প্রাঙ্গনে একটি স্বাধ্যায় সভার আয়োজন করা হয়। সনাতন ধর্মের শাস্ত্রীয় জ্ঞানচর্চা, ধর্মীয় দর্শনের গভীর উপলব্ধি এবং অংশগ্রহণকারীদের মধ্যে যুক্তিনির্ভর ধর্মীয় সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই স্বাধ্যায় সভার আয়োজন করা হয়।সভায় আলোচক ছিলেন শ্রী আদিত্য কুমার নীল।
আলোচনার বিষয়সমূহ:
শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ।
শ্রীমদ্ভগবদ্গীতাকে কেন উপনিষদের সারগ্রন্থ বলা হয় এর যৌক্তিক ব্যাখ্যা সহ আলোচনা।
প্রধান ধর্মগ্রন্থ, লোকাচার, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরাগত বিশ্বাস, যুক্তি, শ্রদ্ধাবোধ ও বাস্তবতা ভবিষ্যতের নিরিখে; ধর্মের সর্বজনীনতা, সর্বকালীনতা ও আবেগ-অনুভূত নিয়ে বিস্তারিত আলোচনা।
আলোচনার বিভিন্ন পর্যায়ে উপস্থিত সদস্যরা বিষয়ভিত্তিক মতামত ও প্রশ্নোত্তরের মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুক্তিনির্ভর ও শাস্ত্রসম্মত আলোচনার মাধ্যমে ধর্মীয় বিষয়গুলোর গভীর তাৎপর্য তুলে ধরা হয়, যা উপস্থিত সকলের জ্ঞান ও উপলব্ধিকে সমৃদ্ধ করে। পরিশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মাধ্যমে স্বাধ্যায় সভাটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
বিনয়াবনত,
বাংলাদেশ অগ্নিবীর
নারায়ণগঞ্জ জেলা শাখা
তারিখ: ১৩ই মার্চ ২০২৬ইং

