বাংলাদেশ অগ্নিবীর বিশ্বাস করে নিজের ধর্মকে জানা এবং সকল কুসংস্কার থেকে মুক্ত লাভ করে অমৃতের পথে গমনের জন্য স্বাধ্যায়ের বিকল্প নেই।
সেই লক্ষ্যে ৩০শে জানুয়ারি রোজ: শুক্রবার, নারায়ণগঞ্জ দেওভোগ আখড়া রামসীতা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আমাদের নিয়মিত অফলাইন স্বাধ্যায়।
এই দিনের আলোচ্য বিষয়সমুহ ছিলো:
১। যজুর্বেদ ৪০তম অধ্যায় (ঈশাবাস্যোপনিষদ্)
২। বেদ, বেদ অনুবাদ, বেদের শিক্ষার ধারার একাল-সেকাল ও আর্য সিদ্ধান্তের মাহাত্ম্য
৩। বিদ্যা ও অবিদ্যা মধ্যকার পার্থক্য জেনে কর্মের দ্বারা মোক্ষের আস্বাদন
সকাল ১০.৩০ ঘটিকায় শুরু হওয়া এই স্বাধ্যায়ে সকলে প্রথম একসাথে তিনবার পরমেশ্বরের মূখ্য নাম ও৩ম্ উচ্চারণ করে পরবর্তীতে গায়ত্রী মহামন্ত্র পাঠের মাধ্যমে আলোচনা শুরু করা হয়।
এরপর আলোচক 'শ্রী আদিত্য কুমার নীল' সবার সাথে যজুর্বেদ ৪০তম অধ্যায় ১২ নং মন্ত্র আলোচনা করেন,
যেখানে আমরা বিদ্যা ও অবিদ্যার উপসনার বিষয়ে বিশদ জ্ঞান লাভ করি। আলোচনাসহ আলোচিত বিষয়ের উপর নানা প্রশ্নের উত্তর ও শঙ্কা সমাধান করা হয়। অতঃপর নির্ধারিত বিষয়ের উপর ভিত্তি করেই সত্যার্থ প্রকাশ এর ৯ম সমুল্লাস এর থেকে বিদ্যা ও অবিদ্যা মধ্যকার পার্থক্য জেনে কর্মের দ্বারা মোক্ষের আস্বাদন এর উপর আলোচনা করেন 'শ্রী অনির্বাণ সরকার'।
এছাড়াও নির্ধারিত বিষয়ের বাইরেও আলাদা করে উন্মুক্ত শঙ্কা সমাধান পর্বে অংশগ্রহণকৃত জ্ঞান পিপাসুদের বিভিন্ন বিষয়ে উত্থাপিত নানা প্রশ্নের বৈদিক উত্তর প্রদান করা হয়।
স্বাধ্যায় আমাদের জন্য একটি সুযোগ, যেখানে অংশগ্রহণের মাধ্যমে নিজের স্বরূপকে নতুন করে জানার সুযোগ হয়। তাই তো নিজের মনে জমা দ্বিধা কাটাতে অনলাইন/অফলাইন যেভাবেই সম্ভব স্বাধ্যায় এ অংশগ্রহণ করুন। সময় এখুনি নিজেকে ধর্মীয় জ্ঞানে আলোকিত করার।
