পরম করুণাময় বিশ্ববিধাতার অসীম কৃপায় এবং অমৃতের সন্তানগণের আন্তরিক সহযোগিতায় গত ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার বিশ্বমানবতার কল্যাণ কামনায় নারায়ণগঞ্জ জেলাস্থ শ্রী শ্রী গোপাল জিউর আখড়ায় (কাচারী গলি, নিতাইগঞ্জ) "বাংলাদেশ অগ্নিবীর" নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত "বিশ্বশান্তি যজ্ঞ ও সীতানবমী উদযাপন" অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও আধ্যাত্মিক আবহে সম্পন্ন হয়েছে। শব্দব্রহ্ম বেদমাতার উপাসনায় এবং বিশ্বমানবতার কল্যাণে এই পুণ্যময় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমাগম অনুষ্ঠানস্থলকে এক দিব্য ও পবিত্র তীর্থভূমিতে রূপান্তরিত করেছিল।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আধ্যাত্মিক নিয়মনিষ্ঠার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রতিটি পর্ব উদযাপিত হয়েছে। সকাল ১০:৩০ মিনিটে "বিশেষ অগ্নিহোত্র" বা শান্তি যজ্ঞের শুভ সূচনা ঘটে, যেখানে অগ্নিদেবের মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডের কল্যাণ ও শান্তির আহ্বান জানানো হয়। যজ্ঞের পবিত্র অগ্নিশিখা ও মন্ত্রধ্বনির প্রভাবে পরিবেশ আধ্যাত্মিকতায় পূর্ণ হয়ে ওঠে। এরপর সকাল ১১:৩০ মিনিটে শুরু হয় "বৈদিক প্রবচন"। বেদমাতার বাণীর মাহাত্ম্য ও সনাতন ঋষিদের দিব্য উপলব্ধির সুধা পাঠ করে ভক্তবৃন্দের হৃদয়ে অলৌকিক প্রশান্তির সঞ্চার করা হয়।
দুপুর ১২:৩০ মিনিটে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় পর্ব "বিশেষ আলোচনা" অনুষ্ঠিত হয়। এই পর্বে মাতা সীতার জীবনী নিয়ে সামগ্রিক ভক্তিমূলকপ্রবচন আলোচনা করা হয়। এছাড়া বর্তমান সময়ের নানাবিধ সংকট ও জিজ্ঞাসার আলোকে "প্রকৃষ্ট শঙ্কাসমাধানমূলক আলোচনা" অনুষ্ঠিত হয়, যা উপস্থিত ভক্তদের সংশয় দূর করতে বিশেষ ভূমিকা রাখে। এই জীবনমুখী বিষয়গুলো শাস্ত্রীয় প্রমাণের আলোকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়। পরিশেষে দুপুর ১:৩০ মিনিটে সমাগত সকল ভক্ত ও পুণ্যার্থীদের মাঝে "যজ্ঞাবশিষ্ট অন্ন (প্রসাদ) প্রদান" করা হয়।
পরিশেষে এই মহতী কার্যক্রমটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
সম্পন্ন হওয়া অনুষ্ঠানের সময়সূচি (একনজরে)
সকাল ১০:৩০ টা বিশেষ অগ্নিহোত্র: পবিত্র মন্ত্রোচ্চারণ ও আহুতির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা।
(পৌরোহিত্য: শ্রী উদয়ন সরকার)
সকাল ১১:৩০ টা বৈদিক প্রবচন: আধ্যাত্মিক বাণী পাঠ ও শ্রবণ।
দুপুর ১২:৩০ টা বিশেষ আলোচনা: মাতা সীতার জীবনী নিয়ে সামগ্রিক ভক্তিমূলকপ্রবচন ও প্রকৃষ্ট
শঙ্কাসমাধানমূলক আলোচনা।
দুপুর ১:৩০ টা যজ্ঞাবশিষ্ট অন্ন (প্রসাদ) প্রদান: সমাগত সকল ভক্তের মাঝে প্রসাদ বিতরণ ও সেবা।
বিনয়াবনত,
বাংলাদেশ অগ্নিবীর
নারায়ণগঞ্জ জেলা শাখা
( ঢাকা বিভাগীয় শাখা ) তারিখ:২৪ এপ্রিল ২০২৬ ইং

