নারায়ণগঞ্জ জেলায় স্বাধ্যায় অনুষ্ঠিত (২৭.০২.২৬)


 বাংলাদেশ অগ্নিবীর, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ইং, শুক্রবার দেওভোগ রামসীতা মন্দির প্রাঙ্গনে একটি অফলাইন স্বাধ্যায় সভার আয়োজন করা হয়। বৈদিক দর্শনের মৌলিক তত্ত্ব, সনাতন ধর্মের জীবনব্যবস্থা এবং বাস্তব জীবনে বৈদিক আদর্শ অনুসরণের গুরুত্ব উপলব্ধির লক্ষ্যে আয়োজিত এই সভায় শাস্ত্রীয় জ্ঞানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আলোচক ছিলেন শ্রী আদিত্য কুমার নীল।

আলোচনার বিষয়সমূহ:

  • ত্রৈতবাদ: ঈশ্বর-জীব-প্রকৃতি কী, কেন, যৌক্তিকতা, তুলনামূলক আলোচনা

  • আচার ও আহার বিষয়ে ব্যাখ্যান। ।

  • বৈদিক সিদ্ধান্ত কেন শ্রেষ্ঠ, বাস্তবতার প্রেক্ষাপটে করণীয়। ।

আলোচনা শেষে উপস্থিত সদস্যদের মধ্যে মতবিনিময় হয়। স্বাধ্যায় সভাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।


বিনয়াবনত,

বাংলাদেশ অগ্নিবীর

নারায়ণগঞ্জ জেলা শাখা
                                                                                                তারিখ: ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ইং


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.