শ্রাবণী উপাকর্ম ও পবিত্র রাখিবন্ধন মহোৎসব সুসম্পন্ন ~ ২৬.৮.২০২৬ খ্রি.

 

🔥 শ্রাবণী উপাকর্ম ও পবিত্র রাখিবন্ধন মহোৎসব পরম আনন্দের সাথে সুসম্পন্ন! 🔥
বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখার পক্ষ থেকে সকল বৈদিক সনাতন ধর্মপ্রাণ অনুরাগী ভাই-বোনদের জানাই আন্তরিক প্রীতি, নমস্কার ও বৈদিক শুভেচ্ছা।
পরম কৃপায় পরমেশ্বরের অশেষ কৃপায় এবং বৈদিক দর্শনের পবিত্র আলো ছড়ানোর সংকল্পে গত ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) ঢাকার নারিন্দায় পরম উৎসাহ ও ভক্তিপূর্ণ পরিবেশে ‘শ্রাবণী উপাকর্ম ও পবিত্র রাখিবন্ধন মহোৎসব’ পরম আনন্দে সুসম্পন্ন হয়েছে। বৈদিক সংস্কৃতি, আর্য ঐতিহ্য ও বিশ্বভ্রাতৃত্বের চেতনায় আত্মাকে সিক্ত করতে ধর্মপ্রাণ ভক্তিসাধকগণের সানন্দ উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে পরম পবিত্রতায় ভরিয়ে তুলেছে।
📍 অনুষ্ঠানের স্থান ও বিবরণ:
স্থান: ৩নং শাহ সাহেব লেন, নারিন্দা, ঢাকা-১১০০।
তারিখ: ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার)
🔹 শুভ সূচনা ও উপাকর্ম যজ্ঞানুষ্ঠান (সকাল ৯:৩০):
সকালে ভক্তবৃন্দের উপস্থিতির পর পবিত্র বেদমন্ত্র উচ্চারণে, যজ্ঞীয় সামগ্রীর সুবাসে এবং প্রজ্জ্বলিত অগ্নিশিখার মাধ্যমে নতুন যজ্ঞোপবীত ধারণ ও বৈদিক জীবনাচরণ সংকল্পের মধ্য দিয়ে বিশেষ উপাকর্ম যজ্ঞানুষ্ঠান আরম্ভ হয়।
🔸 পৌরোহিত্য: শ্রী অমিয়তোষ রায় আকাশ
🔹যজমান: শ্রী দীপংকর সিংহ দীপ ও শ্রীমতি জ্যোতি প্রামানিক
▪️ মহাপ্রসাদ আস্বাদন (দুপুর ১২:৩০):
ধর্মীয় আলোচনা ও অনুষ্ঠানমালা শেষে উপস্থিত সকল ভক্তিসাধকদের মাঝে পরমেশ্বরের আশিসধন্য যজ্ঞাবশিষ্ট অন্ন (মহাপ্রসাদ) বিতরণ করা হয়। অতিথি যজ্ঞের ঋত্বিক ছিলেন শ্রী অমিয়তোষ রায় আকাশ ও শ্রীমতি সুস্মিতা সুতার। সহায়তায় ছিলেন শ্রী অমিত দাস ও শ্রী উদয়ন সরকার।
সম্পূর্ণ বৈদিক নিয়ম ও শাস্ত্রীয় মর্যাদা বজায় রেখে আয়োজিত এই শ্রাবণী উপাকর্ম ও রাখিবন্ধন মহোৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত সকল উপনীত, সুধীজন ও ভক্তিসাধকদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পরমেশ্বরের নিকটে প্রার্থনা, বৈদিক আদর্শে আমাদের সমাজ গড়ে উঠুক এবং বিশ্বভ্রাতৃত্বের এই পবিত্র বন্ধন চিরকাল সুদৃঢ় থাকুক।
ধন্যবাদান্তে,
কেন্দ্রীয় স্বাধ্যায়, ঢাকা বিভাগীয় শাখা
© বাংলাদেশ অগ্নিবীর, ঢাকা বিভাগীয় শাখা
















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.