বাংলাদেশ অগ্নিবীর, ঢাকা শাখার নভেম্বর মাসের ১ম স্বাধ্যায় অনুষ্ঠিত

🔥বাংলাদেশ অগ্নিবীর, ঢাকা শাখার নভেম্বর মাসের ১ম স্বাধ্যায় অনুষ্ঠিত🔥
🙏ও৩ম্ তৎ সৎ🙏
৭ই নভেম্বর, শুক্রবার প্রাতঃকালে অগ্নিহোত্রের মাধ্যমে স্বাধ্যায় শুরু হয়। যজমান ছিলেন শ্রীযুক্ত সুব্রত ভৌমিক। ঋতুশ্রী দাসের জন্মদিবস উপলক্ষ্যে অগ্নিহোত্র বিশেষভাবে করা হয়।
এরপর বিশেষ আলোচনা ❝ সনাতন ধর্ম প্রচার-প্রসার : নিমন্ত্রণবিধি ও কৌশল ❞ এই বিষয়ে করা হয়। উক্ত আলোচনাটি সম্পূর্ণ পরিচালনা করেন শ্রী দীপংকর সিংহ দীপ। প্রবচনে যে যে বিষয় তুলে ধরা হয়। উদাহরণস্বরূপ-
১. ধর্ম-অধর্ম কী ? শাস্ত্র কী ও কেন ? বৈদিক নির্দেশনা মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব
২. স্রষ্টা, সৃষ্টি (জড় ও জীবিত) কী ও কেন ? তাদের মধ্যে কী সম্পর্ক ?
৩. আমাদের মুখ্য দায়িত্ব-কর্তব্য কী ও কার প্রতি ?
৪. ঈশ্বরের ইচ্ছা, চাওয়া প্রভৃতি আসলে কী নির্দেশ করে ? ঈশ্বরে কোনো অপূর্ণতা আছে কিনা ?
৫. সমাজ ব্যবস্থায় বেদবিধি পালনের পথে বাধা কী কী আসে, আসতে পারে এবং সেগুলোর সমাধান
৬. ধর্মপালনের তামসিক ব্যক্তিবর্গের কটাক্ষ ও বাধা কীভাবে আটকাবেন ?
৭. মতবাদ ও সম্প্রদায় আপনাকে যেসব বলে বিভ্রান্ত করতে পারে তার সমাধান ও অবৈদিক বিরোধীদের স্বরূপ উন্মোচন
৮. সনাতন ধর্ম, শাস্ত্র, গণতান্ত্রিক সিদ্ধান্ত - গণতন্ত্রের সীমা
📍কেন অগ্নিবীরই একমাত্র ঠিক বা সর্বাধিক ঠিক ? এটা কি অহংকার নাকি সত্য ? সমাধান ও আলোচনা
আলোচনার সমাপনে অতিথিযজ্ঞের হোতারূপে শ্রীযুক্ত সুব্রত দাসের অর্থানুকূল্যে এবং শ্রীযুক্ত অমিত দাস ও শ্রীযুক্ত সুব্রত ভৌমিকের তত্ত্বাবধানে খেচরান্ন ও যজ্ঞাবশিষ্ট পরিবেশন করা হয়।
শ্রীমদ্‌ভগবদ্‌শরণাগত দীনার্থীভক্তবৃন্দের চরণযুগলে প্রণিপাত নিবেদনপূর্বক ব্রহ্মকৃপা বর্ষিত হোক সর্বমানবের প্রতি এই প্রার্থনা করি।
ও৩ম্ 🙏
© বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখা
 








 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.