নমস্কার অমৃতের সন্তানগণ🙏
শুক্রবার, ৩১শে অক্টোবর ২০২৫ ইং, অনুষ্ঠিত হলো বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখা কর্তৃক পরিচালিত নারায়ণগঞ্জ জেলা শাখার ( প্রস্তাবিত) নিয়মিত অফলাইন স্বাধ্যায়।
স্বাধ্যায়ের শুরুতে অংশগ্রহণকারী সকলে একসাথে তিনবার পরমেশ্বরের মূখ্য নাম ও৩ম্ উচ্চারণ এবং সর্বশ্রেষ্ঠ বেদ মন্ত্র গায়ত্রী মহামন্ত্র পাঠ করা হয়। পরবর্তীতে আলোচনার নির্ধারিত বিষয় সমূহ আলোচনা করা হয়।
◼️ এই দিনের আলোচ্য বিষয়সমূহ ছিলো👇
🔹ঈশোপনিষদ্।
🔷 শ্রীমদ্ভগবদ্গীতা এবং
🔹সত্যার্থ প্রকাশ ৭ম সমুল্লাস।
🟨বাংলাদেশে প্রথমবার যজুর্বেদ পারায়ণ যজ্ঞ আয়োজনের পরিকল্পনা
নির্ধারিত পাঠের বাইরেও বিভিন্ন প্রশ্নোত্তর, শঙ্কা ও নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়। যেখানে সবার জ্ঞানতৃষ্ণার নিবারণ সহ নতুন নতুন ধর্মীয় তত্ত্বের বৈদিক সমাধান পেয়ে পরমেশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবারের ন্যায় এবারো আমাদের উক্ত স্বাধ্যায় নারায়ণগঞ্জ দেওভোগস্থ রামসীতা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। যা সকাল ১১.৩০ ঘটিকা থেকে শুরু হয়ে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত চলমান ছিলো। আলোচনা শেষে সবাই স্বাধ্যায় অংশগ্রহণ করতে পারায় পরমেশ্বরের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নিজের ধর্মকে জানার জন্য স্বাধ্যায়ের বিকল্প নেই। স্বাধ্যায়ই একমাত্র যায়গা, যেখানে আমরা ধর্মীয় গ্রন্থাদি পাঠ, আলোচনাসহ পরস্পরের সাথে জ্ঞান বিনিময় করতে পারি এবং অন্যরা কিভাবে ধর্মপালন এবং ধর্মীয় জীবনযাপন করছে সে বিষয়ে অনুপ্রাণিত হতে পারি। সুতরাং জীবনে পরিবর্তন আনতে এবং সকল কর্মের পাশাপাশি ধর্মীয় কর্তব্য কর্মের সাথে নিজেকে মানিয়ে নেয়ার জন্য আমাদের স্বাধ্যায় তথা ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করা উচিত৷
তাই নিজে স্বাধ্যায়ে আসুন, আপনার পরিচিত মানুষদের স্বাধ্যায়ে নিয়ে আসুন। সময় এখুনি নিজেকে ধর্মীয় জ্ঞানে আলোকিত করার।
© বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখা
নারায়ণগঞ্জ জেলা শাখা (প্রস্তাবিত)




