বাংলাদেশ অগ্নিবীর, ঢাকা শাখার নভেম্বর মাসের ২য় স্বাধ্যায় অনুষ্ঠিত

🔥বাংলাদেশ অগ্নিবীর, ঢাকা শাখার নভেম্বর মাসের ২য় স্বাধ্যায় অনুষ্ঠিত🔥
🙏ও৩ম্ তৎ সৎ🙏
২১শে নভেম্বর, শুক্রবার প্রাতঃকালে অগ্নিহোত্রের মাধ্যমে স্বাধ্যায় শুরু হয়। যজমান ছিলেন শ্রীযুক্ত দেবজ্যোতি রায় প্রসেন।
এরপর বিশেষ আলোচনা ❝ আর্য : কে, কীভাবে ও আমাদের বর্তমান অবস্থা ❞ এই বিষয়ে করা হয়। উক্ত আলোচনাটি সম্পূর্ণ পরিচালনা করেন শ্রী দীপংকর সিংহ দীপ। প্রবচনে যে যে বিষয় তুলে ধরা হয়। উদাহরণস্বরূপ-
১। আর্য শব্দের উৎস, প্রাচীনতার শাস্ত্রীয় প্রমাণ
২। আর্য শব্দের ইতিহাস প্রমাণ
৩। আর্য শব্দের বৈদেশিক বিকৃত স্বরূপ ও তার কারণ
৪। বর্তমানে আর্য কারা, কীভাবে, মুখে বা নামে লিখলেই কী আর্য হওয়া যায় বা এই বিষয়ে কটাক্ষ ও তার জবাব
৫। আর্য ও আর্যসমাজ কী এক নাকি আলাদা ?
৬। আর্যদের শাস্ত্রীয় মানদণ্ড কী ?
৭। আর্যদের কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড কী ?
৮। আর্য হওয়ার যাত্রা কীরূপ, আর্য সমাজে ঋষি দয়ানন্দ সহ ৯। অন্যান্য ঋষি ও আচার্যদের স্থান এবং মান্যতা
১০। আর্যের জন্য শাস্ত্রপ্রামাণ্য বনাম আচার্য প্রামান্য
১১। ঋষি দয়ানন্দ আর্যদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ?
১২। শ্রীরাম, শ্রীকৃষ্ণ প্রমুখ আমাদের জন্য কীরূপ গুরুত্বপূর্ণ এবং আমাদের মান্যতা তাদের প্রতি কীরূপ ?
১৩। আর্য এবং তোষণ-শোষণ
১৪। আর্যরা কি সত্যপ্রিয় নাকি কলহপ্রিয়
১৫। আর্যদের সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা ও সমাধান
১৬। পারিপার্শ্বিক অন্য সম্প্রদায় ও তার থেকে আর্যদের শ্রেষ্ঠত্ব
১৭। কেন আপনি আর্য হবেন? আর্য না হলে কী কী সমস্যা?
১৮। আর্য হওয়ার পথে যেসব সমস্যা আপনাকে সম্মুখীন হতে হবে
আলোচনার সমাপনে অতিথিযজ্ঞের হোতারূপে শ্রীমতি জ্যোতি প্রামানিকের অর্থায়নে, তত্ত্বাবধানে ও শ্রীযুক্ত অজিত কুমার দাসের সহায়তায় খেচরান্ন ও যজ্ঞাবশিষ্ট পরিবেশন করা হয়।
শ্রীমদ্‌ভগবদ্‌শরণাগত দীনার্থীভক্তবৃন্দের চরণযুগলে প্রণিপাত নিবেদনপূর্বক ব্রহ্মকৃপা বর্ষিত হোক সর্বমানবের প্রতি এই প্রার্থনা করি।
ও৩ম্ 🙏
© বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখা
 







 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.