অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখায় জুলাই মাসের স্বাধ্যায় - ১৮.৭.২৫

▪ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখায় জুলাই মাসের ১ম স্বাধ্যায় অনুষ্ঠিত🙏
ও৩ম্ তৎ সৎ
১৮ই জুলাই, শুক্রবার, সকাল ১১:৩০ মিনিট থেকে প্রারম্ভিক আলোচনার মাধ্যমে স্বাধ্যায় শুরু হয়। সংস্কৃতের জন্য নাগরী বর্ণমালার স্বরবর্ণ অর্থাৎ অ থেকে ঔ পর্যন্ত প্লুতস্বরসহ বর্ণ শেখানো হয় হাতে-কলমে। পাশাপাশি সংস্কৃত উচ্চারণ বিধির প্রাথমিক পরিচয় এবং ঽ, বর্গীয় ও অন্তঃস্থ ব, য, ळ, জ, অ উচ্চারণ উদাহরণসহ শেখানো হয়। এভাবে ঢাকা বিভাগীয় শাখায় ধারাবাহিক পাঠবিধি চলবে। এরপর ঋগ্বেদের ৮।১০২।১৯-২০, কঠোপনিষদ্ ১।২।১৫ তথা ঋগ্বেদ ১।২২।২০-এ বর্ণিত বিষ্ণুর 'পরমপদ' কী ও শ্রীমদ্ভগবদ্গীতা ৩।৯ ব্যাখ্যাসহ আলোচনা করা হয়। এরপর সনাতন ধর্ম প্রচারে আমাদের কী পদ্ধতি হবে, ব্যক্তিগত জীবনে ধর্মের আচরণ ও প্রকাশ, অনলাইনে কীভাবে প্রচার হবে এই বিষয়েও পর্যালোচনা করা হয়।
এরপর অগ্নিহোত্র অনুষ্ঠিত হয়। যজমান ছিলেন শ্রী দেবাশীষ পাল ও শ্রী অর্ণব কান্তি মণ্ডল। অতিথিযজ্ঞের হোতা ছিলেন এবারের স্বাধ্যায়ে শ্রী রাজন আর্য। পরমেশ্বর সকলের মঙ্গল করুন।
© বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখা
 









 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.