রথযাত্রায় নারায়ণগঞ্জে সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার ও একটি অভিজ্ঞতা

▪️রথযাত্রায় নারায়ণগঞ্জে সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার ও একটি অভিজ্ঞতা
নমস্কার 🙏
২৭শে জুন শুক্রবার রথযাত্রা উপলক্ষ্যে বাংলাদেশ অগ্নিবীর, ঢাকা শাখার উদ্যোগে প্রস্তাবিত 'নারায়ণগঞ্জ জেলা স্বাধ্যায়' কর্তৃক নারায়ণগঞ্জ শহরে "সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ" শিরোনামে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের সময় বিভিন্ন বয়সের সনাতন ধর্মাবলম্বীরা স্বাগত জানান এই উদ্যোগকে।
বিশেষ করে আমাদের সনাতনী কিশোর কিশোরীদের মধ্যে এই লিফলেট হাতে পাওয়ার পর উচ্ছ্বাস ও কৌতূহল দেখা যায়। এছাড়াও রথে দর্শনার্থীদের অনেকেই সনাতন ধর্ম সম্পর্কে নানা জিজ্ঞাসা করলে সদস্যগণ তার উত্তর করলে সবাই সেটা সাদরে গ্রহণ করেন।
বিভিন্ন দলমত নির্বিশেষে সকল সনাতনী ঐক্যের সাথে যখন অগ্নিবীরের এই কার্যক্রমকে স্বাগত জানায় তখন আমারো আরো আগ্রহ ও দায়িত্বের সাথে আমাদের কার্যক্রম চালাই।
একটি ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি সবার সাথে, ১৬/১৭ বছর বয়সের ৭/৮ জনের একটি কিশোর দল রাস্তার একপাশে দাঁড়িয়ে রথযাত্রা দর্শন করছে। তাদের দেখে তাদের কাছে লিফলেট বিতরণ করতে যাই। শুরুতে তাদের মধ্যে লিফলেট নিতে অনীহা দেখি। সেসময় আমরা তাদের কাছে গিয়ে তাদের সাথে সনাতন ধর্ম নিয়ে কথা বলতে শুরু করি এবং তাদের বর্তমান সময়ের ধর্মীয় অভিজ্ঞতার বিষয়ে জানতে চাইলে তারা ভিন্ন মতাবলম্বীদের বিভিন্ন অপব্যাখ্যা, সামাজিক অপসংস্কৃতির বিষয় সহ নানা বিষয়ে কথা শুনে লজ্জায় পড়তে হয় বলেন। সেসময় আমরা তাদের লিফলেটে থাকা বিষয়গুলো বোঝাতে চেষ্টা করি, সনাতন ধর্মের সাধারণ কিছু বিষয় জানানো হয় তাদের। পরে তারা নতুন বিষয় জানতে পেরে বেশ আনন্দিত হয়ে ধন্যবাদ জানান এবং সংযুক্ত হবেন বলে অবগত করেন।
এই অভিজ্ঞতা থেকে বুঝতে পারি আমাদের প্রজন্মের মধ্যে ধর্মীয় জ্ঞানের ক্ষুধা রয়েছে। তারাও আগ্রহী, কারণ নোংরা পারিপার্শ্বিক সমাজের কারণে তাদের মনে যে হীনমন্যতা তৈরি হয়ছে সেটা থেকে তারাও বের হতে চায়। কিন্তু সঠিক কোন পথ খুঁজে পায় না। আর সেই পথের দিশা দেখানোর দায়িত্ব আমার আপনার সকলের। বাংলাদেশ অগ্নিবীর চেষ্টা করছে বেদপ্রেমী ও বেদকে হৃদয়ে ধারণ করা পরব্রহ্মের উপাসক এক প্রজন্ম তৈরি করতে। যারা মনে-প্রাণে সনাতনকে ধারণ করে এগিয়ে যাবে।
© শ্রী জয়ন্ত সরকার, শ্রী পার্থ সাহা, শ্রী দীপ্ত সরকার, শ্রী সজিব মজুমদার, শ্রী লোকনাথ মন্ডল, শ্রী সুব্রত দাস
॥ও৩ম্॥
কৃণ্বন্তো বিশ্বমার্যম্
বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক












একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.