মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত-আহতদের স্মরণ ও আরোগ্য কামনায় বিশেষ অগ্নিহোত্র-প্রার্থনা


▪️মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত-আহতদের স্মরণ ও আরোগ্য কামনায় বিশেষ অগ্নিহোত্র-প্রার্থনা
📍তারিখ: ২২-২৩শে জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ
🔹সংসার ত্রিবিধ তাপ অর্থাৎ দুঃখ আছে;
১। প্রথম ‘আধ্যাত্মিক’= আত্মায় ও শরীরে অবিদ্যা, রাগ,
দ্বেষ, মূর্খতা এবং জ্বর পীড়াদি থেকে হয়।
২। দ্বিতীয় ‘আধিভৌতিক’= যা শত্রু, বাঘ এবং সাপ ইত্যাদি থেকে লাভ হয়।
৩। তৃতীয় ‘আধিদৈবিক’= যা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিশীত, অতিউষ্ণতা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ এবং মন ও ইন্দ্রিয়সমূহের অশান্তি থেকে উৎপন্ন হয়।
হে পরমেশ্বর ! আপনি আমাদের এই বিবিধ ক্লেশ থেকে দূরে রেখে সর্বদা কল্যাণ কর্মে প্রবৃত্ত করুন। কেননা, আপনিই কল্যাণস্বরূপ সমগ্র জগতের কল্যাণকারী এবং ধার্মিক মুমুক্ষুদের কল্যাণদাতা। অতএব আপনি স্বয়ং নিজ কৃপায় সকল জীবের হৃদয়ে প্রকাশিত হোন, যেন সকল জীব ধর্মাচরণ করে অধর্ম পরিত্যাগ করে পরমানন্দ লাভ করে এবং দুঃখ থেকে দূরে থাকে।
© বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখা
 









 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.