বৈদিক গীতা শিক্ষাকেন্দ্র
স্থান: ভরতেরকান্দি ঋষিপাড়া, নরসিংদী | তারিখ: ০৩/০৪/২০২৬ (শুক্রবার)
পরম করুনাময় পরমত্মার অশেষ কৃপায় আজ ভরতেরকান্দি ঋষিপাড়া, নরসিংদী-তে অবস্থিত “বৈদিক গীতা স্কুলের” সাপ্তাহিক ক্লাস যথাসময়ে অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত ও ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হয়। ক্লাসের শুরুতে সকল শিক্ষার্থী ও উপস্থিত ভক্তবৃন্দের অংশগ্রহণে পবিত্র ও৩ম্ কার ধ্বনি ও গায়ত্রী মন্ত্র উচ্চারণের মাধ্যমে কার্যক্রম আরাম্ভ করা হয়। এই আধ্যাত্মিক পরিবেশ শিক্ষার্থীদের মনকে একাগ্র করে এবং শাস্ত্র অধ্যয়নের উপযোগী পরিবেশ সৃষ্টি করে।
পরবর্তীতে আজকের ক্লাসের বিষয়: গায়ত্রী মন্ত্র, আচমন মন্ত্র, শান্তি মন্ত্র-১, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ঈশ্বরস্তুতি প্রার্থনা উপাসনা মন্ত্র নিয়ে আলোচনা করা হয়। নির্ধারিত বিষয়ের আলোকে প্রাসঙ্গিক মন্ত্রসমূহ শুদ্ধ উচ্চারণে পাঠ করা হয় এবং প্রতিটি মন্ত্রের শব্দার্থ, ভাবার্থ ও অন্তর্নিহিত শিক্ষা সহজ ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করা হয়। পাঠদানের সময় গীতার শিক্ষাকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে বাস্তবায়নের বিভিন্ন দিক উদাহরণসহ তুলে ধরা হয়, যাতে শিক্ষার্থীরা শাস্ত্রের শিক্ষা দৈনন্দিন জীবনে অনুসরণ করতে উৎসাহিত হয়।
এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সত্যবাদিতা, শৃঙ্খলা, আত্মসংযম, ভক্তি, সেবার মনোভাব, গুরুজন ও অভিভাবকের প্রতি শ্রদ্ধা, মানবিক মূল্যবোধ এবং আদর্শ চরিত্র গঠনের গুরুত্ব বিশেষভাবে আলোচনা করা হয়। নিয়মিত গীতা অধ্যয়ন, বৈদিক শাস্ত্র পাঠ এবং সদাচরণের মাধ্যমে আত্মিক উন্নতি অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা পাঠ-সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে এবং নিজেদের উপলব্ধি ব্যক্ত করে। এর মাধ্যমে তাদের ধর্মীয় জ্ঞান, আত্মবিশ্বাস, বিশ্লেষণক্ষমতা প্রকাশের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। ক্লাসে সকল শিক্ষার্থীর উপস্থিতি, শৃঙ্খলা ও অংশগ্রহণ সন্তোষজনক ছিল।
পরিশেষে আগামী সপ্তাহের পাঠ সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট অধ্যায় নিয়মিত অধ্যয়ন, শ্লোক মুখস্থ করা ও পারিবারিকভাবে গীতা পাঠের অনুশীলন করার জন্য সকলকে উৎসাহিত করা হয়। সর্বশেষে সকলের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনা করে সমবেত প্রার্থনার মাধ্যমে আজকের সাপ্তাহিক ক্লাসের কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়।
তথ্য সংরক্ষণ
]বিনয়াবনত
বাংলাদেশ অগ্নিবীর নরসিংদী জেলা আহ্বায়ক পরিষদ
(ঢাকা বিভাগীয় শাখা) তারিখ: ০৩/০৪/২০২৬

