নরসিংদী সরকারি কলেজে বসন্ত পঞ্চমীর উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই বুক স্টল কার্যক্রম পরিচালিত হয়। যেখানে সনাতন ধর্মের মূল ভিত্তি বেদ, উপনিষদ, গীতা এবং সনাতন ধর্ম সম্পর্কে জানতে প্রাথমিক স্তরের বিভিন্ন বই ক্যালেন্ডার ও বিক্রয় করা হয়। বিশেষ করে তরুণদের মাঝে 'শ্রীকৃষ্ণনীতি' বইয়ের চাহিদা ছিল চোখে পড়ার মতো।
দর্শনার্থীদের প্রতিক্রিয়া :
বইয়ের স্টলে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে অগ্নিবীরের এক সদস্য বলেন, “বর্তমান প্রজন্ম ধর্ম বলতে কেবল বাহ্যিক আড়ম্বরকেই চেনে। কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে যে বিশাল বিজ্ঞান ও দর্শনের ভাণ্ডার রয়েছে, তা তাদের অজানা। আমরা চাই ছাত্রছাত্রীরা বই পড়ুক এবং যৌক্তিক সনাতন ধর্মকে জানুক।”
কলেজ প্রাঙ্গণে এমন রুচিশীল আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। নরসিংদী সরকারি কলেজের একজন দর্শনার্থী বলেন, “পূজার মেলায় সাধারণত খেলনা বা খাবারের দোকানই বেশি দেখা যায়। সেখানে বইয়ের স্টল সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে ছাত্রছাত্রীদের মধ্যে পড়ার আগ্রহ বাড়বে।”
বই কিনতে আসা এক দর্শনার্থী জানান, “অনেক দিন ধরেই বেদ সম্পর্কে জানার আগ্রহ ছিল, কিন্তু কোথায় পাব জানতাম না। আজ নিজের ক্যাম্পাসে পূজার দিনেই এমন সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।”
