নারায়ণগঞ্জ জেলায় স্বাধ্যায় অনুষ্ঠিত (১২.০৬.২৬)


 বাংলাদেশ অগ্নিবীর, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১২ জুন ২০২৬ইং তারিখে দেওভোগের শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে একটি স্বাধ্যায় সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল শাস্ত্রীয় পাঠ ও আলোচনার মাধ্যমে জীবনচর্চায় কর্মের সঠিক ধারণা লাভ করা। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী আদিত্য কুমার নীল

আলোচনার বিষয়সমূহ:

  • বেদ, উপনিষদ ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ।

  • শাস্ত্রীয় সিদ্ধান্তের আলোকে কর্ম বিষয়াত্মক শঙ্কা ও সমাধান ।

আলোচনার মাধ্যমে সভার পরিবেশ অত্যন্ত জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণাদায়ক ছিল। পরিশেষে সুশৃঙ্খলভাবে সভাটি সম্পন্ন হয়েছে।

বিনয়াবনত,

বাংলাদেশ অগ্নিবীর

নারায়ণগঞ্জ জেলা শাখা                                                                                                               তারিখ:১২ জুন ২০২৬ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.