বৈদিক গীতাশিক্ষা কেন্দ্রের বিদ্যার্থীদের গীতাদান
গতকাল ১৭-০৭-২০২৬ইং শুক্রবার, বাংলাদেশ অগ্নিবীর নরসিংদী জেলা শাখা পরিচালিত "বৈদিক গীতাশিক্ষা কেন্দ্র" - ঘোড়াদিয়া পূর্বপাড়া সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি কামনায় এবং বৈদিক গীতাশিক্ষা কেন্দ্রের বিদ্যার্থীদের গীতাদান উপলক্ষ্যে নৈমিত্তিক যজ্ঞ করা হয়। উক্ত যজ্ঞানুষ্ঠানে পৌরহিত্য করেন "শ্রীমান শুভ বর্ধন - যজ্ঞ ও ধর্মাচার বিষয়ক সমন্বয়ক , বাংলাদেশ অগ্নিবীর নরসিংদী জেলা আহ্বায়ক পরিষদ"। উক্ত যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অগ্নিবীর নরসিংদী জেলা শাখার সদস্য ও বৈদিক গীতাশিক্ষা কেন্দ্রের বিদ্যার্থীগণ।
"জ্ঞানের মত পবিত্র বস্তু পৃথিবীতে আর নাই।" যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত এই বাণীকে হৃদয়ে ধারণ করেই যজ্ঞানুষ্ঠান শেষে উপস্থিত সকল বিদ্যার্থীদের মাঝে সনাতন ধর্মের অন্যতম ধর্মগ্রন্থ শুদ্ধধ্বনি শ্রীমদ্ভগবদ্গীতা (বিদ্যার্থী সংস্করণ) বিতরণ করা হয়।









