বাংলাদেশ অগ্নিবীর ঢাকা শাখার নরসিংদী জেলায়, ভরতেরকান্দী ঋষিপাড়ায় স্বাধ্যায় অনুষ্ঠিত হয়।
 |
| স্বাধ্যায় (১৬.০১.২৬) |
 |
| স্বাধ্যায়ে উপস্থিত গীতা শিক্ষার্থী |
 |
| নরসিংদী জেলা স্বাধ্যায় |
শুক্রবার ছুটির দিনে যখন অধিকাংশ মানুষ মগ্ন থাকে দৈনন্দিন কোলাহলে, তখন কিছু মানুষ আত্মশুদ্ধির যাত্রায়। স্বাধ্যায়ে শুরু হয় গায়ত্রী মন্ত্র পাঠের মাধ্যমে , এরপর আলোচনা করা হয় নমস্কার কি! নমস্কার অর্থ কি! নমস্কার কেন বলবো! এইসকল বিষয়ে নিয়ে। তারপর আলোচনা হয় বেদ কি! বেদের উৎপত্তি কিভাবে হলো! এইসকল বিষয় নিয়ে। পর্যায়ক্রমে আলোচনা হয় দেবতা কি! দেবতা কতজন! এইসমস্ত বিষয় নিয়ে। তারপর গীতাপাঠ করা হয়। গীতার আলোকে বিদ্যার্থীদের প্রশ্নের উত্তর দেওয়া হয়। বিদ্যার্থীগনের প্রশ্নোত্তর শেষে সাত্ত্বিক আহার, ভোজন মন্ত্রপাঠ ভোজন মন্ত্রপাঠ করার মাধ্যমে সম্পূর্ণ হয় স্বাধ্যায়।