বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ❝যজুর্বেদ পারায়ণ যজ্ঞ❞

💥ভগবৎ-সেবা, শব্দব্রহ্ম-বেদমাতার উপাসনা ও বিশ্বমানবতার কল্যাণে বাংলাদেশ অগ্নিবীর, ঢাকা বিভাগীয় শাখার প্রস্তাবিত নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ❝যজুর্বেদ পারায়ণ যজ্ঞ❞💥
▪️সকাল ৫.৪১ মিনিটে প্রাতঃ-সন্ধ্যোপাসনার মাধ্যমে ব্রহ্মযজ্ঞ শুরু হয়। এরপর সকাল ৬.০১ মিনিটে ❝যর্জুবেদ পারায়ণ যজ্ঞ❞ আরম্ভ হয়। সম্পূর্ণ যজুর্বেদের তথা ১৯৭৫টি মন্ত্রে আহুতি প্রদান করা হয়। ৬ জন ঋত্বিক ও ৮০জন যজমান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থিত ছিলেন। পারায়ণের সমাপ্তিতে বাংলা ভাষায় প্রকাশিত যজুর্বেদের সর্বপ্রথম বিশুদ্ধ অনুবাদের ৩টি খণ্ডের মোড়ক উম্মোচন করা হয়। প্রায় অর্ধসহস্র ভক্তমণ্ডলীর মধ্যে যজ্ঞাবশিষ্ট অন্ন প্রদান করা হয়। আয়োজনের সমাপ্তিতে বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখা “বেদ-বিদ্যার্থী সম্মাননা” ত্রৈমাসিক [এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর, অক্টোবর-ডিসেম্বর] ভিত্তিতে কৃতকার্যদের মধ্যে প্রদান করা হয়। সুদীর্ঘ ১২ ঘণ্টা ব্যাপী এই যজ্ঞানুষ্ঠান ও মহোৎসবে ব্রহ্মকৃপা সকলের ওপর বর্ষিত হোক এই প্রার্থনা করি।

🔸তারিখ: ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ
📍উৎসব অঙ্গণ: শ্রীশ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির দেওভোগ আখড়া, নারায়ণগঞ্জ।
 
© বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখা
ও অন্তর্ভুক্ত প্রস্তাবিত নারায়ণগঞ্জ জেলা শাখা













 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.