বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় “স্বাধ্যায়” - ১৬.৫.২০২৫ খ্রিষ্টাব্দ

 

▪️বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় “স্বাধ্যায়” - ১৬.৫.২০২৫ খ্রিষ্টাব্দ
আমাদের সনাতনীদের মূল ধর্মগ্রন্থ বেদ, বেদোঽখিলো ধর্মমূলম্ [মনুস্মৃতি ২।৬]। অথচ আমরা বেদের অমৃতরস আস্বাদন থেকেই বঞ্চিত। নানা সম্প্রদায়, মনুষ্যরচিত মতপথের প্রবক্তাগণ তাদের নিজ মত টিকিয়ে রাখতে আমাদের বেদবিমুখ করে রেখেছেন, বেদের নামে নানা ভ্রান্ত ধারণা ছড়িয়ে [বেদ কলিযুগে প্রযোজ্য নয়, নারী-শূদ্র বেদ পড়তে পারবে না]। তাই তো সনাতনী সমাজের আজ এত দুর্গতি! যে গাছের মূল নড়বড়ে, সেই গাছের ডালে জল দিয়ে গাছের পুষ্টি কখনোই হয় না। তাই আমাদের মূলের অন্বেষণ করতে হবে। বেদই আমাদের সনাতন ধর্মের সেই মূল গ্রন্থ ও সূত্র।
তাই বেদের “কৃণ্বন্তো বিশ্বমার্য়ম্” [এই বিশ্বের সকল মনুষ্যকে আর্যে পরিণত করো – ঋগ্বেদ ৯।৬৩।৫] এই অমোঘ বাণীকে আদর্শ ধরে মহর্ষি দয়ানন্দের আহ্বান “বেদোঁ কি ঔর লৌটো” [বেদের পথে ফিরে চলো] প্রচারে আমরা ব্রতী হয়েছি।
 





 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.