বাংলাদেশ অগ্নিবীর ঢাকা শাখা ❝স্বাধ্যায় ও বেদবিদ্যার্থী সম্মাননা❞ - জানুয়ারী-মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ

বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখার পরিচালনায়
ত্রৈমাসিক ❝স্বাধ্যায় ও বেদবিদ্যার্থী সম্মাননা❞ - জানুয়ারী-মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ
২৫শে এপ্রিল, শুক্রবার, ২০২৫ খ্রিষ্টাব্দে বিশেষ অতিথি শ্রী প্রবীর কুমার দত্ত, প্রধান অতিথি শ্রী সুবীর কান্তি সাহা, মুখ্য বক্তা শ্রী তুষার কান্তি সরকার এবং কনভেনার শ্রী হীরা কুমার দাস তাপসের নেতৃত্বে, বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখার আয়োজনে, সর্বোপরি সকল সদস্য-অনুসারী-সত্যার্থী-সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত হয়। প্রথমে কনভেনার অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন । ৩ বার ও৩ম্ ও গায়ত্রী মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। এরপর অতিথিত্রয়কে ফুল দ্বারা বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন শ্রী অয়ন কুমার সরকার।
 
শুরুতেই আমরা অগ্নিবীরে নব-অভ্যাগতের কাছ থেকে অগ্নিবীরে যুক্ত হওয়ার ইতিহাস শুনি। যারা যারা নিজের এই অমূল্য অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তারা হলেন-
 
১.সুব্রত ভৌমিক
২.অঙ্গন সাহা।
৩.উদয়ন সরকার
৪.লোকনাথ মণ্ডল
৫.আদিত্য কুমার নীল
এরপর বিশেষ অতিথি শ্রী প্রবীর কুমার দত্ত তার স্বাগত বক্তব্য পরিবেশন করেন। তারপর আমাদের ৪ জন সদস্য শ্রী অজিত আর্য, শ্রী অনিক আর্য, শ্রী জয় চন্দ্র মণ্ডল ও শ্রী অনন্ত সরকার তাদের বক্তব্য "আগে কী ছিলাম ও অগ্নিবীরে এসে আমাদের জীবন কীভাবে পরিবর্তিত হয়েছে" এই বিষয় দুই ভাগে তুলে ধরেন। তারপর প্রধান বক্তা শ্রী তুষার কান্তি সরকার মুখ্য বক্তার বক্তব্য হিসেবে "বর্তমান প্রেক্ষাপটে সনাতন ধর্ম ও আমরা : ভবিষ্যৎ ও করণীয়" এই বিষয়ে একটি সার্থক ও সর্বজনগ্রাহ্য প্রভাবশালী বক্তব্য তুলে ধরেন। পরিশেষে শ্রী সুবীর কান্তি সাহা, আমাদের প্রধান অতিথি "মানবজীবনে যোগ ও প্রাণায়ামের তাৎপর্য" সম্পর্কে প্রায়োগিক আলোচনা করেন।
 
এরপর পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়। অতিথিবৃন্দের মাধ্যমে নিম্নলিখিত অগ্নিবীরদের পুরস্কার দেওয়া হয় -
(১) শ্রেষ্ঠ স্বাধ্যায়ী (জানুয়ারী-মার্চ'২৫) -
  1. উৎসব চন্দ্র শীল
  2. উদয়ন সরকার
  3. আদিত্য কুমার নীল
  4. অনিক সূত্রধর অপু
  5. বৃষ্টি সূত্রধর
  6. অর্পিতা দত্ত অর্পা
  7. কথা দে রূপা
(২) শ্রেষ্ঠ নিমন্ত্রণদাতা - জানুয়ারী-মার্চ'২৫ ~ শ্রী সুব্রত ভৌমিক
(৩) শ্রেষ্ঠ কর্মী - জানুয়ারী-মার্চ'২৫ ~ শ্রী অনিক দাস 
 
এরপর সম্মিলির আলোকচিত্র গ্রহণ এবং জ্যোতি প্রামানিকের পৌরহিত্যে দেবযজ্ঞ অনুষ্ঠিত হয়। পরিশেষে আহার ও ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
 
© বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখা
 









 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.