বাংলাদেশ অগ্নিবীর, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৫ই মে ২০২৬, শুক্রবার বিকাল ৪:০০ টায় দেওভোগ আখড়ায় একটি অফলাইন স্বাধ্যায় সভা অনুষ্ঠিত হয়। শাস্ত্রীয় আলোচনার মাধ্যমে বৈদিক শিক্ষার তাৎপর্য ও জীবনচর্চা নিয়ে সভায় পর্যালোচনা করা হয়। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী আদিত্য কুমার নীল।
আলোচনার বিষয়সমূহ:
বেদ ভাষ্যের নির্দেশক অর্থতত্ত্ব ও বৈদিক শিক্ষার ধারায় আর্য সিদ্ধান্তের মাহাত্ম্য ।
কিভাবে নিজেকে একজন আদর্শ সনাতনী হিসাবে গড়ে তুলবো ?
শাস্ত্রীয় আলোচনার মাধ্যমে সভার পরিবেশ অত্যন্ত জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণাদায়ক ছিল। পরিশেষে সুন্দরভাবে সভাটি সম্পন্ন হয়েছে।
বিনয়াবনত,
বাংলাদেশ অগ্নিবীর
নারায়ণগঞ্জ জেলা শাখা
( ঢাকা বিভাগীয় শাখা ) তারিখ:১৫ই মে ২০২৬ ইং

