উক্ত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শ্রীমান শুভ বর্ধন এবং যজমানের আসনে অধিষ্ঠিত ছিলেন শ্রীমান রুদ্র ভৌমিক এবং শ্রীমান অনয় সাহা। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র ও৩ম্ কার ধ্বনি ও গায়ত্রী মন্ত্র উচ্চারন করার মাধ্যমে শুরু করা হয়। যজ্ঞে বেদমন্ত্র উচ্চারণ, বৈদিক প্রার্থনা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে সকলের মাঝে বৈদিক আদর্শ, নৈতিকতা ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় ভক্তবৃন্দ ও সুধীজনের আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানকে আরো সার্থক করে তোলে।
▪️জ্ঞানগর্ভ আলোচনা শেষে অগ্নিহোত্রের বিশ্বব্রহ্মাণ্ডের কল্যাণে আহুতি প্রদান করা হয়। অনুষ্ঠান অন্তে যজ্ঞাশিষ্ট অন্ন ও সাত্বিক আহার ভোজন করানো হয়।
এই মহতী ধর্ম অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃংঙ্খলভাবে সম্পূর্ণ করার পিছনে যারা অক্লান্ত শ্রম দিয়েছেন আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন এবং দূর দূরান্ত থেকে এসে যজ্ঞের অংশীদার হয়েছেন “বাংলাদেশ অগ্নিবীর নরসিংদী জেলা শাখার” পক্ষ থেকে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ও পরোক্ষভাবে যুক্ত থাকা সমস্ত অমৃতের সন্তান ও ভক্তবৃন্দের কাছে আমরা সশ্রদ্ধ আশীর্বাদ ও প্রার্থনা কামনা করছি যেন আগামী দিনেও আমরা এভাবে সত্য,ধর্ম ও সমাজ সংস্কারের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি।
🙏 ঈশ্বর সকলের মঙ্গল করুক🙏
ও৩ম্ শান্তি!ও৩ম্ শান্তি!ও৩ম্ শান্তি!!!
.বিনয়াবনত,
বাংলাদেশ অগ্নিবীর, নরসিংদী জেলা শাখা। তারিখ:-২৯/০৫/২০২৬
(বাংলাদেশ অগ্নিবীর, ঢাকা বিভাগীয় শাখা)


