মহর্ষি দয়ানন্দ সরস্বতীর নির্বাণ দিবস উপলক্ষ্যে বিশেষ স্বাধ্যায় - ১৭.১০.২৫

🔥বাংলাদেশ অগ্নিবীর, ঢাকা শাখার আয়োজনে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর নির্বাণ দিবস উপলক্ষ্যে বিশেষ স্বাধ্যায়🔥

  • 🙏ও৩ম্ তৎ সৎ🙏

১৭ই অক্টোবর, শুক্রবার অপরাহ্ণে অগ্নিহোত্রের মাধ্যমে স্বাধ্যায় শুরু হয়। যজমান ছিলেন শ্রীযুক্ত দেবাশীষ পাল। বাণিজ্যবৃদ্ধির আশীর্বাদ প্রার্থনায় পরমেশ্বরের প্রীত্যার্থে ও তাঁর শরণে আশ্রয় যাচনা করে যজমান সার্বিক ব্র‍তধারণ ও ভক্তিপূর্ণ আহুতি প্রদান করেন।

এরপর বিশেষ আলোচনা ❝ মহর্ষি দয়ানন্দ সরস্বতী : ইতিহাস, কৃতিত্ব, প্রাসঙ্গিকতা, সমালোচনার পর্যালোচনা ❞ করা হয়। উক্ত আলোচনাটি সম্পূর্ণ পরিচালনা করেন শ্রী দীপংকর সিংহ দীপ। প্রবচনে যে যে বিষয় তুলে ধরা হয়। উদাহরণস্বরূপ-

১. মহর্ষি দয়ানন্দ সরস্বতীর আবির্ভাব সময়কালে আর্যাবর্তের অবস্থা
২. মহর্ষি দয়ানন্দকে জানা কেন আবশ্যক ও বর্তমান সময়ে বঙ্গদেশে কীভাবে তিনি প্রাসঙ্গিক ও সর্বাধিক গুরুত্বপূর্ণ
৩. বৈদিক সাহিত্য তথা বেদভাষ্যের মহর্ষি দয়ানন্দ পূর্ববর্তী ও পরবর্তী অবস্থা, বৈদিক বাঙ্‌ময়ের প্রচার-প্রসারে বৈদিক যন্ত্রালয়ের ভূমিকা
৪. মহর্ষি দয়ানন্দ পূর্ব ভাষ্যকার যেমন সায়ণ, মহীধর, উবটের ভাষ্য পর্যালোচনা ও সনাতন ধর্মে সংকীর্ণতা আনয়নে স্মার্ত-পৌরাণিকমতের ভূমিকা ও ভগবৎপাদের কৃপাকটাক্ষপূর্ণ অবদান
৫. নারী শিক্ষা প্রচলন, জাতপাত দূরীকরণ, স্বয়ংবরবিবাহ, অস্পৃশ্যতানিবারণ, বিধবাবিবাহ প্রচলন, গুণ-কর্ম-স্বভাবে বর্ণব্যবস্থা প্রচলন, সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব স্থাপনে খণ্ডন-মণ্ডন, ১৬ সংস্কার শুদ্ধরূপে প্রচলনে মহর্ষি দয়ানন্দের কৃপালু ভূমিকা
৬. সমালোচনা, নিন্দা ও মহর্ষি দয়ানন্দ সরস্বতীর আলোচনার স্বরূপ, স্বাধীনতা আন্দোলনে ও বিপ্লবীরূপে মহর্ষি দয়ানন্দ সরস্বতী ও তাঁর শিষ্যরা, নানা ব্যক্তির আক্ষেপ ও অপপ্রচারের সমাধান
৭. মহর্ষি দয়ানন্দের মহা-মানবীয় বৈশিষ্ট্য ও আচার্যরূপে তাঁর শ্রেষ্ঠত্ব, তুলনামূলক আলোচনা
৮. সনাতন ধর্মের প্রকৃত শাস্ত্রীয় রূপ পরিচিতিকরণে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর অবদান ইত্যাদি।

আলোচনার সমাপনে, প্রশ্নোত্তর আয়োজন হয়। সমবেত সন্ধ্যোপাসনার পরে অতিথিযজ্ঞের হোতারূপে শ্রীযুক্ত অমিত দাস ও শ্রীযুক্ত সুব্রত দাসের তত্ত্বাবধানে খেচরান্ন ও যজ্ঞাবশিষ্ট পরিবেশন করা হয়।

শ্রীমদ্‌ভগবদ্‌শরণাগত দীনার্থীভক্তবৃন্দের চরণযুগলে প্রণিপাত নিবেদনপূর্বক ব্রহ্মকৃপা বর্ষিত হোক সর্বমানবের প্রতি এই প্রার্থনা করি।

ও৩ম্ 🙏

© বাংলাদেশ অগ্নিবীর, ঢাকা শাখা










 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.