বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখায় শ্রী শ্রী রামনবমী অনুষ্ঠিত

🙏 বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখায় শ্রী শ্রী রামনবমী অনুষ্ঠিত 🔥
▪️ চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র ধরাতলে আবির্ভূত হন। আর্যমাত্রে তা আনন্দ ও উৎসবের দিন। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জীবন আমাদেরকে বৈদিক সিদ্ধান্ত জানতে এবং একজন প্রকৃত সনাতন ধর্মাবলম্বী হয়ে উঠতে পথ প্রদর্শন করে। বিকাল ৪:৩০ মিনিটে বৃহৎ শান্তিযজ্ঞেরর মাধ্যমে মূল আয়োজন শুরু হয়। এরপর শ্রীমৎ বাল্মীকি রামায়ণ থেকে শ্রীরামচন্দ্রের সময়কাল, তাঁর জীবন, তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য, শ্রী ভরতকে উপদেশ প্রদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় ও শিক্ষা, তাঁর উপাসনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। 'মর্যাদা পুরুষোত্তম' কেন তাঁকে আমরা ডাকি তারও তাৎপর্য শাস্ত্রের আলোকে বিশ্লেষণ করা হয়। একজন প্রকৃত রামভক্ত কেবল মুখে বা স্লোগানে নয় কীভাবে কাজে হয়ে উঠতে হবে সেটিও দৃঢ়ভাবে বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে আলোচনা করা হয়। এরপর শংকা সমাধান, সৌজন্য বিনিময়, সন্ধ্যা উপাসনা এবং আহার সমাপনান্তে আয়োজনের পরিসমাপ্তি ঘটে। উপস্থিত সকল ভক্তবৃন্দকে ধন্যবাদ ও নমস্কার।
জয় শ্রীরাম
© বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখা
 
 




 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.